শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

নারী উদ্যেক্তাদের সাফল্য উদযাপন করলো মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নারী উদ্যেক্তাদের সাফল্য উদযাপন করলো মার্কিন দূতাবাস

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সহযোগিতায় ঢাকার মার্কিন দূতাবাস ছয় জন নারী উদ্যোক্তার সাফল্য উদযাপন করেছে।

বুধবার ঢাকার ইএমকে সেন্টারের কেনেডি হলে এই আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় বিজয়ী উদ্যোক্তারা তাদের সৃজনশীল ও প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃতি পেয়েছেন।  ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তিনি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।  বোল্ডিন বলেন, যখন নারীরা উন্নতি করে, তখন পুরো সমাজ এবং অর্থনীতি এর সুফল ভোগ করে।এডব্লিউই-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন সিলেট, কুমিল্লা, বরিশাল, খাগড়াছড়ি, যশোর, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার প্রতিনিধিত্ব করছেন।

২০২২ সালে বাংলাদেশে চালু হওয়া এডব্লিউই প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তের ১৪০ জনেরও বেশি নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রোগ্রামটি নারীদেরকে মার্কেটিং, অর্থায়ন এবং কৌশলগত পরিকল্পনাসহ প্রয়োজনীয় ব্যবসায়িক দক্ষতায় দক্ষ করে তুলতে গুরুত্ব দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর