উত্তরা প্রেসক্লাব পরিদর্শনকালে দৈনিক মহাযুগ পত্রিকার পক্ষ থেকে কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাবলুকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
আজ দুপুরে বেলা উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন ও ভবনের চলমান কাজ পরিদর্শন করতে আসেন বাবলু।
এসময় উত্তরা প্রেস ক্লাবের সভাপতি প্রর্থী ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়নসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দের উপস্থিতিতে বেলায়েত হোসেন বাবলুকে দৈনিক মহাযুগের আলোচনা সভার বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সম্মাননা স্বারক প্রদানকালে উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের উদ্যেশ্যে বেলায়েত হোসেন বাবলু বলেন উত্তরা প্রেস ক্লাবের উন্নয়নে অংশনিতে চাই।আমি সাংবাদিকদের পক্ষে। সাংবাদিক সমাজ দেশের গুরুত্বপুর্ণ অংশ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশে দুর্নীতি বন্ধ করা সম্ভব। উত্তরা প্রেস ক্লাবের নির্বাচন ও সকল সাংবাদিকদের সাফল্য কামনা করছি।
তিনি ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন।