শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

উত্তরা ইউনিভার্সিটিতে সিরাত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ৭৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

উত্তরা ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) ২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সিরাত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ অক্টোবর ২০২৪, বুধবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমেদ ও মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব মুফতী সাইফুল ইসলাম।

রাসুল (সা.) এর জীবন আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচকরা বলেন, রাসুল (সা.) দেখানো পথে রয়েছে মানবতার মুক্তি। তার আদেশ ও নিষেধ মেনে চলা আমাদের দায়িত্ব। দুনিয়াতে সব নবী ও রাসূল পাঠানোর উদ্দেশ্যই ছিল সমস্ত মতবাদ ও আদর্শের বিপরীতে ইসলামী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা। মানবতার মুক্তির জন্য একটিই আদর্শ রয়েছে, তা হলো ইসলাম। আর বাস্তবিক চর্চা ও অনুসরণ দেখিয়েছেন রাসুল (সা.)।

আলোচনা সভা শেষে সিরাত অনুষ্ঠানে উপস্থিত অতিথীদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মোস্তফা কবির সিদ্দিকী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল সিলসিলার উদ্যোগে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় সিলসিলা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের ইসলামী গান ও কাওয়ালীসহ মন মাতানো সব উপস্থাপনা উপভোগ করে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর