শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ভাইরাল সেই কাশ্মীর রোডে ছবি তোলা ও বসার নিষেধাজ্ঞায় ক্ষোভ, প্রশাসনের দাবি জননিরাপত্তা

গোপাল হালদার, পটুয়াখালী / ৪৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পটুয়াখালী পৌর শহরের ভাইরাল কাশ্মীর রোডে ছবি তোলা ও রাস্তার পাশে বসার উপর নিষেধাজ্ঞা জারি করায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রাস্তাটি ভাইরাল হওয়ার পর থেকে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়। প্রতিদিনই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা এখানে এসে ছবি তুলছেন এবং সময় কাটাচ্ছেন।

তবে, হঠাৎ করেই জনসমাগম নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন রাস্তায় ছবি তোলা ও বসা নিষিদ্ধ করে। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবিদুর রহমান বলেন, “আমরা প্রতিদিন এখানে আসি একটু শান্ত সময় কাটানোর জন্য। ছবি তোলার জন্য এতো সুন্দর একটি জায়গায় এমন নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের জন্য খুবই হতাশাজনক।”

স্থানীয় আরেক বাসিন্দা শাহিন গাজি বলেন বলেন, “এখন তো অনেকেই এই জায়গাটি দেখতে আসেন। শহরে এমন একটি সুন্দর জায়গা ছিল, যেখানে পরিবার নিয়ে আসা যেত। এখন সেটা বন্ধ করে দেওয়া হলো।”

বশির গাজি নামে আরেক স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সিদ্ধান্ত আমাদের আনন্দকে সীমিত করেছে। কাশ্মীর রোডে আমরা বন্ধুদের সাথে ছবি তুলতাম এবং বসে আড্ডা দিতাম। প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা অযৌক্তিক। নিরাপত্তা বাড়ানো যেত, কিন্তু মানুষের স্বাধীনতার উপর এভাবে আঘাত করা ঠিক না।”

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “কাশ্মীর রোডে অতিরিক্ত ভিড়ের কারণে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। রাস্তায় ভিড় জমিয়ে ছবি তোলা এবং বসার ফলে যান চলাচল ও পথচারীদের সমস্যা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ না করলে যেকোনো সময় দুর্ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”

তিনি আরও জানান, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সময়ের সাথে সাথে সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে, তবে এখন সবার সহযোগিতা প্রয়োজন। জননিরাপত্তা আমাদের সবার অগ্রাধিকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর