শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল(দিনাজপুর) / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারন সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী রাতে দিনাজপুর শহরের আনন্দ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ স্মৃতি সাহা, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আকতারুজ্জামান সবুজ, অর্থ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সমিতির সদস্য জগদীশ রায়, জাকির হোসেন, বজলুর রশীদ বুলু, সুমন বারই, ডাঃ ওয়াসিম, বোচাগঞ্জ উপজেলা মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সদস্যরা বক্তব্য রাখেন। বার্ষিক সাধারন সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পলীকে সভাপতি ও আতিকুর রহমান নিউকে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করে উপস্থিত সদস্যবৃন্দরা। এ ছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আকতারুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক বিশ্বজিত কুমার রায় (বকুল), অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, বজলুর রশিদ বুলু ও মমিনুর রহমান বাপ্পি নির্বাচিত হয়েছে। এর আগে বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ।

বার্ষিক সাধারন সভায় মালিকদের মধ্য থেকে লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা ও পরামর্শমুলক আলোচনা করা হয়। বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সকল মালিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর