শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বাংলাদেশ-ভারত সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক / ১১১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ভারত -বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে।

ভারত -বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে ।চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হলেও বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এ ঘটনায় ২ বাংলাদেশি আহত হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা এবং হাসুয়া নিয়ে সীমান্তে অবস্থান করছেন। আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে।কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করার সময় ভারতীয়দের ছোড়া পাথর মাথায় লেগে গুরুতর আহত হন।

মিঠুন জানান, রনি সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ১০ জন বাংলাদেশ অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে, এতে রনি আহত হন।৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপঅধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। তবে বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক ৫৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে অন্তত ১০বার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর