শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

কালীগঞ্জে শ্রমিক বাসে আগুন! আহত ৫

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে সোম বাজার এলাকায় শ্রমিকবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এসময় কমপক্ষে ৫জন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জের চরকা টেক্সটাইলের শ্রমিক নিয়ে একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে বাসটি সোম বাজার এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বাসে থাকা কমপক্ষে ৫জন শ্রমিক আহত হয়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের পৌঁছার আগেই বাসটি আগুনে পুড়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভায়। তবে বাসের পুরো অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর