শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক কমিটি স্থগিত

জান্নাতুল বিশ্বাস(নড়াইল) / ৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নড়াইলে কৃষকদলের আহবায়ক কমিটি স্থগিত

অনিবার্য কারণে নড়াইলে জেলা কৃষক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণার পরদিনই স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি স্থগিতের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে গতকাল সোমবার কমিটিতে হিমায়েত হুসাইন ফারুককে আহবায়ক, রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক,শোয়েব মিনাকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১০ ফেব্রæয়ারি ঘোষিত নড়াইল জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আহবায়ক কমিটির ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত জানানো হবে। গতকাল জেলা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

নিবেদিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সখ্য থাকা চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে আহবায়ক করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। অনেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে থাকা হিমায়েতের ছবি ও ভিডিও পোস্ট করে সমালোচনা করেন। মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলায় ওই কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর