শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী। এরআগে, আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মো. হাবিবুর রহমানের ছেলে মো. ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. ওমর ফারুক হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে মো. বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে মো. রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি মহল্লার মৃত হযরত আলীর ছেলে মো. হাবিল (২৫), ঢাকার আশুলিয়া থানার চাকলগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মো. নূর ইসলামের ছেলে মো. মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে মো. কাউসার মোল্লা (৩৪), ভাদাইল পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. জাকারিয়া (২১) এবং সাভার থানার রেডিও কলোনী উত্তর জামসিং মহল্লার তারা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)। পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করা হয়, যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর