শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বাসে ছিনতাই!লিখিত অভিযোগের অপেক্ষায় ওসি

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন যাত্রী আহত

ঢাকার সাভারে দিনে দুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠালেও লিখিত অভিযোগের অপেক্ষায় রয়েছেন ওসি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের একটি বাস মানিকগঞ্জ থেকে গাবতলীর উদ্দেশে রওনা হয়। দুপুর পৌনে ১টার দিকে সাভারের পুলিশ টাউন ব্রিজের কাছাকাছি গিয়ে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামায় চালক। এ সময় ধারাল ছোট ছুরি হাতে নিয়ে ২ ছিনতাইকারী বাসে উঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় নারী যাত্রীদের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পেছনের যাত্রীদের দিকে অগ্রসর হয় ছিনতাইকারীরা। পরে কিছু যাত্রী তাদের বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করে। তাদের ছুরিকাঘাতে তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসের যাত্রী আলকামা আজাদ বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন সংলগ্ন ব্রিজের কাছাকাছি গেলে যাত্রী নেওয়ার জন্য বাস থামায় চালক। এ সময় দুইজন ছিনতাইকারী বাসে ওঠে ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ম্যানিব্যাগ, চেইন ছিনিয়ে নেয়।  ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে  কয়েকজন যাত্রী তাদের ধরার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা চালকের সহকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর