শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বাঙালি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ১৯ বাঙালি জেলেদের মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও নাফ নদের নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

এদিকে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন মাঝেরপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর।

তিনি বলেন, দুটি নৌকা নিয়ে ১০ মাঝিমাল্লা নাফ নদে মাছ শিকারে যান। আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ সীমান্তে দায়িত্বরত বিজিবির এক কর্মকর্তা বলেন, নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের নিয়ে যাওয়ার খবর পেয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর