শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার,৯ বছর পর শেখ হাসিনার নামে মামলা

অনলাইন ডেস্ক / ৫৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ঢাকা উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনার নামে মামলা করলেন বিএনপি নেতা
উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনার নামে মামলা করলেন বিএন

২০১৫ সালের ১৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের হামলার ঘটনায় আজ উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিগত উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।

মামলার আর্জি সুত্রে জানা যায়, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২য়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৩য়, ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে ৪র্থ ও সাবেক দক্ষিনখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেনকে ৫ম আসামি করা হয়েছে।

আরো জানা যায়, এ মামলায় সর্বোমোট ৮২ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এস এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন,বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এর কোনো ন্যায় বিচার পাইনি।আমাদের মমতাময়ী মা দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছিল। এ সময় তিনি আরো বলেন, আমাদের নেত্রীর গাড়ি বহরে হামলাকারীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ দিকে মামলার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান (পি পি এম সেবা)বলেন,আমরা মামলাটি অলরেডি রুজু করেছি যার নাম্বার- ১৫, তারিখ ৮/১০/২০২৪। তিনি আরো বলেন
আমরা এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আসামীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর