শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হয়নি-সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি / ৮০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হয়নি- সেলিম

বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সেলিমুজ্জান সেলিম। তিনি আরো বলেন, ৯১ সালে ৫ টি আসনে, ৯৬ সালে ৫ টি আসনে ২০০৮ সালে সাজানো পাতানো নির্বাচনেও ৩ টি আসনে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এ দেশে আর আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের প্রতক্ষ্য ভোটে বিএনপি জয়লাভ করবে। আলেম ওলামাদের প্রতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রত্যাশা করেন তিনি। আগামী নির্বাচনে আলেম ওলামাদের প্রতি আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ তারেক রহমানের প্রতিনিধিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর ওলামাদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল, মুকসুদপুর শাখা এ কর্মি সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান। গোপালগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে ও ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি রিয়াজউদ্দীন জামীলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মি সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, ওলামাদল নেতা মাওলানা মোঃ আবুল কালাম আাজাদ, উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মোঃ নুর আলম, প্রভাষক মাওলানা বাহাউদ্দীন, প্রভাষক মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা আবু দাউদ, হাফেজ মোঃ মিরান শরীফ, হাফেজ মুহাম্মদ এনামুল হাসান মাসুদ, মাওলানা মোঃ জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর