শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

শ্রমিকদের মারামারির! রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বাসু চলাচল বন্ধ

শ্রমিকদের মারামারির ঘটনায় রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমাম হোসেন মেট্রো।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১টা থেকে এ রুটে রাজবাড়ীর মালিকানাধীন ৫০টি লোকাল ও ৩০টি দূরপাল্লার বাস এবং কুষ্টিয়ার মালিকানাধীন ২৬টি লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

ইমাম হোসেন মেট্রো জানান, শনিবার সকাল ৭টা ৩৬ মিনিটে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে কুষ্টিয়ার মালিকানাধীন লোকাল বাস (কুষ্টিয়া-জ-১১-০০১১)। এর ১২ মিনিট পর ৭টা ৪৮ মিনিটে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে রাজবাড়ীর মালিকানাধীন লোকাল বাস (ঢাকা-মেট্রো-ব- ১১৯৪৬৮)। পথে কুমারখালী গড়াই সেতু এলাকায় ড্রাম ট্রাক ও ভ্যানের দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাস দুটি ওই যানজটের মধ্যে পড়ায় চলাচলের সিরিয়াল একসঙ্গে হয়ে যায়। যানজট নিরসন হলে দুই বাস একসঙ্গে রাজবাড়ী আসার সময় আল্লাউদ্দিন রোডে দুই বাস একসঙ্গে থামিয়ে যাত্রী ডাকাডাকি করছিল। এসময় কুষ্টিয়ার মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ীর মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করেন। পরে সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ওই লোকাল বাসটি রাজবাড়ী নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে বাসটির শ্রমিকদের রাজবাড়ীর ওই বাসের শ্রমিকরা মারধর করেন।

ইমাম হোসেন মেট্রো আরও জানান, দুই বাসের শ্রমিকদের মারামারির জেরে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শ্রমিকরা কুষ্টিয়া বাস টার্মিনালে থাকা রাজবাড়ীর ১০টি বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেন। তাদেরও সাতটি বাস আমাদের দৌলতদিয়ায় আটকে রাখা হয়েছে। এরপর থেকেই এ রুটে আমাদের ৫০টি লোকাল ও ৩০টি দূরপাল্লার বাস এবং কুষ্টিয়ার মালিকানাধীন ২৬টি লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, কুষ্টিয়া বাস মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে চেষ্টা করছি।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি মো. আমিরুল হক বলেন, আন্তরিকভাবে চেষ্টা করছি বিষয়টি সমাধান করার জন্য।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীরা এবং ঢাকা থেকে রাজবাড়ীর বাসে কুষ্টিয়ায় চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে গন্তব্যে যাচ্ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর