শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

টিউলিপের তদন্দে সাহায্য করবে ব্রিটেন এজেন্সি

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
টিউলিপের তদন্দে সাহায্য করবে ব্রিটেন এজেন্সি

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তা করবে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

তদন্তে সহায়তার অংশ হিসেবে যুক্তরাজ্যের কর্মকর্তারা সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছিলেন, যেখানে তারা পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। কর্মকর্তারা আশা করছেন, এই তদন্ত বাংলাদেশে তদন্ত এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করতে পারে।

সূত্রমতে, সাম্প্রতিক বৈঠকগুলোর ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে তদন্তকারীরা হাম্পস্টেড ও হাইগেটের এমপির বিরুদ্ধে একটি সম্ভাব্য মামলার জন্য প্রমাণ সংগ্রহ করতে পারেন। বৈঠকে এনসিএ কর্মকর্তারা বিশেষভাবে রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ সিদ্দিকের ভূমিকা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন বলে জানা গেছে।

এই বিদ্যুৎ প্রকল্পে  প্রায় ৪.৮৭৫ বিলিয়ন মার্কিন ডলারের ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে।

এনসিএ মূলত আন্তর্জাতিক ঘুষ ও দুর্নীতি বিষয়ক তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর একটি। এটি যুক্তরাজ্যে রাজনৈতিক দুর্নীতির কারণে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে পারে এবং ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মামলাও পরিচালনা করতে পারে।

এই তদন্তের পরবর্তী ধাপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিবিরোধী কার্যক্রম যে আরও সুসংগঠিত হচ্ছে, তা বলাই বাহুল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর