শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন শহিদুজ্জামান কাকন

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সুইডিশ সরকারের অর্থনীতিবিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী দেশে ফেরায় শুভেচ্ছা জানান কয়েক হাজার নেতা কর্মি।

কিশোরগঞ্জ শহরের প্রথম পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নুরুজ্জামান চাঁন মিয়া সাহেবের সুযোগ্য সন্তান ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এডভোকেট মুসলেহ উদ্দিন সাহেবের নাতি  শহীদুজ্জামান কাকন দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে আজ সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে সাধুবাদ জানায়। দীর্ঘদিন দেশে বাইরে থাকার পরও তিনি দেশের রাজনীতি নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশ থেকেই দেশের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। তিনি বিদেশে থাকার পরেও দেশের মানুষের কথা ভুলতে পারেনি। সর্বদা তিনি মানুষের খোঁজ খবর নিতেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন যে কোন বিপদ আপদে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, যদি দল চায় আমাকে এমপি পদপ্রার্থী নমিনেশন দেয় তাহলে আমাদের নেতাকর্মী নিয়ে এবারে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

এছাড়াও তিনি বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পথিক হলো নির্বাচন। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

এ সময়ে যে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম মাওলা গোলাপ। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম সোহাগ এবং ইমতিয়াজ মাহমুদ রানা, মো শহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব, আবুল বাশার যুগ্ন আহবায়ক, মোঃ সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মোঃ আলমগীর হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম এখলাস। এবং আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার বিএনপি সহ ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক ও অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর