শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ওয়াইডব্লিউসিএ আয়োজনে “রাইজ আপ” প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

মনজিদ আলম শিমুল(দিনাজপুর) / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ওয়াইডব্লিউসিএ আয়োজনে "রাইজ আপ" প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ে ওয়াইডব্লিউসিএ আয়োজনে “রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি-২০২৫ বৃহস্পতিবার এনডিএফ অডিটোরিয়াম হলে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওয়াইডব্লিউসিএ- এর আয়োজনে “রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত “রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনারে ওয়াইডব্লিউসিএ অব দিনাজপুরের সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ মাইনুল ইসলাম। অন্যান্যদের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা বিশ্বাস, রাইজ আপ প্রজেক্ট দিনাজপুর এর স্টিয়ারিং কমিটির সভাপতি মায়া মন্ডল, এফপিএবি এর জেলা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন, ওয়ান স্টপ ক্রাইম সেল দিনাজপুরের প্রোগ্রাম অফিসার সাবিহা বিনতে আনোয়ার, বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থা এর পরিচালক খ্রীষ্টিনা লাভলী দাস, ওইডাব্লিউসিএ অব বাংলাদেশ ও রাইজ আপ এর ইয়ুথ উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা, তথ্য সেবা কর্মকর্তা উম্মে কুলসুম, তারার মেলা ও এফপিএবি সদস্য জ্যোতি ঘোষ, অনামিকা সিংহ রায়, ওয়াইডব্লিউসিএ অব দিনাজপুর এর ইয়ুথ কনভেনর আন্না মাধুরী তিগ্যা, বাংলাদেশ ওয়াইডব্লিউসিএ’র ইউয়ুথ লিড এলিস সজ্জন।

এছাড়াও অনুষ্ঠিত রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনারে অংশগ্রহণ করেন ওয়াইডব্লিউসিএ অব দিনাজপুর এর ইয়ুথ সদস্য প্রাপ্তি প্রিয়াংকা আইন্দ, রাইজ আপ প্রকল্পের সদস্য সুরভী মার্ডী, জয়া মনি, সানজিদা আক্তার বর্ষা সহ ওয়াইডব্লিউসি অব দিনাজপুর এবং “রাইজ আপ” প্রকল্প দিনাজপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত এ্যাডভোকেসি সেমিনারে প্রথম পর্বে পরিচিতি সভা, ফুলেল শুভেচ্ছা ও নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ , দ্বিতীয় পর্বে রাইজ আপ কার্যক্রম এর ভিডিও প্রতিবেদন, শেয়ারিং গ্লোবাল রাইজ আপ কার্যক্রম এর বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপস্থাপন, অভিজ্ঞতা শেয়ারিং, প্যানেল আলোচনা, মুক্ত আলোচনা, সর্বশেষে এ্যাডভোকেসি সেমিনারের বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে নেয়া বিভিন্ন প্রশ্ন ও তথ্যের প্রতি উত্তর প্রদানের মাধ্যমে সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর