শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ট্রেনের ধাক্কায় নিহত-২!গেটম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ট্রেনের ধাক্কায় নিহত-২!গেটম্যান বরখাস্ত

দিনাজপুরের বিরামপুরে রেলওয়ে লেভেলক্রসিং পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় চালক-হেলপার নিহতের ঘটনায় গেটকিপার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কতৃপক্ষ।

এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় পার্বতীপুর রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব জানান, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস হিলি-ঘোড়াঘাট মহাসড়কের লেভেলক্রসিং অতিক্রম করছিল। ওই সময়ে রেলওয়ে লেভেলক্রসিংয়ের গেটকিপার ঘুমিয়ে থাকার কারণে রেলগেট খোলা ছিল। এ সময় ঢাকা অভিমুখে যাওয়া পাথরবোঝাই ট্রাক রেলগেট ক্রস করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপারের মৃত্যু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ঈশ্বরদী-পার্বতীপুর রেলরুটের বিরাম রেলস্টেশনের কাছে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় দায়িত্বরত ওই স্থায়ী গেটকিপার আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়।

বীরবল মণ্ডল আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী যান্ত্রিক প্রকৌশলী গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তিন কার্যদিবসে চার্জ গঠন করে তদন্ত করে দোষী গেটকিপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর