বি.এন.পি,এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ।
শুক্রবার দুপুর ১২টার একটু আগে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, এরপর বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান ।
বি.এন.পি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বি.এন.পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বি.এন.পি চেয়ারপারসন আগামী রবিবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে মেডিক্যাল বোর্ড থেকে এমনটি জানানো হয়েছে ।
বি.এন.পির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বি.এন.পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নেয়ার কথা থাকলেও তা, কিছুটা পিছিয়ে যাচ্ছে । তাছাড়াও ওই পেজে বি.এন.পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরিকিছু ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না । সবকিছু স্বাভাবিক থাকলে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার পৌঁছাতে পারে । তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) বি.এন.পি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে নিয়ে রওনা দেবে বিমানটি ।