শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দিনাজপুরে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক / ৮৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
দিনাজপুরে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২৪ জানুয়ারি-২০২৫ শুক্রবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ এর সঞ্চালনে ৪ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ,সহসভাপতি মাহবুব আহমেদ, আক্তারুজ্জামান জুয়েল, সোলায়মান মোল্লা, নাজমা মসির ,হাফিজুর রহমান সরকার,

সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা , দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপি , যুবদল, ছাত্রদল , মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুব আহমেদ। শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি সোলায়মান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর