শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দিনাজপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মনজিদ আলম শিমুল(দিনাজপুর) / ৭২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাটে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাটে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় জেলার খানসামা উপজেলার পাকের হাট এলাকার বাইপাস রোড এলাকায় চৌধুরী রাইস মিল চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মানবতার নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছে গোটা দেশ। দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় তার উপস্থিতি অনস্বীকার্য। সেই সাথে আগামী নতুন প্রজন্মের নেতা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল কর্মীদের আরো দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পরে সেখানে কয়েকটি এতিমখানা শিশু, থানা বিএনপিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল পরিমাণ জনতা উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের এই দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট দ্রুত তার রোগ মুক্তির জন্য প্রার্থনা জানাচ্ছি। তিনি সুস্থ হয়ে আবারো দেশের হাল ধরবেন এমন আশা করছে গোটা দেশের মানুষ।

তিনি বলেন,বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আরো দক্ষ ও মানবিক। তার দেশে প্রত্যাগমন চায় ১৮ কোটি জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের আদর্শের সাথে কখনো বেইমানি করেনি আগামীতেও করবে না। আমরা মালিক নই আমার সেবক হতে চাই। সেবাই হবে আগামী প্রজন্মের মূল স্রোত দ্বারা।

উল্লেখ্য যে, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী মহসিন আলী শাহ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমান সরকার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, উপজেলা বিএনপি’র সদস্য আজিজুর রহমান শাহ, ৪ নং খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর চৌধুরী, বিএনপি নেতা আব্দুল জলিল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর