শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

নতুন করে আলোচনায় পরীমণি

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পরীমণি

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সম্প্রতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ও জামিন পাওয়া নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

এরপর তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।

তবে এসব আলোচনাকে ছাপিয়ে এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য কথা তুলে ধরেছেন তিনি। পরীমণি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় সেখানেই বললেন, ভীষণ প্রয়োজনে দেখবেন আপনি একদমই একা।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, এই একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর!
আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা।

যোগ করে পরীমণি বললেন, প্রত্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো।

সুসময়ে পাশে অনেকে থাকলে খারাপ সময়ে কেউ থাকে না। বিষয়টি উপলব্ধি করে পরীমণি আরও বলেন, আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব- এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার। এখানে একটা বার আপনি উত্তরে গেলেন তো কে ঠেকায় আপনাকে আর।

এদিকে, সম্প্রতি চিত্রনায়ক নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে পরীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর