শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

নড়াইল-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জান্নাতুল বিশ্বাস(নড়াইল) / ৭৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

আসছে জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের ১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

নড়াইল-২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে। আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াতের আমির। আজ মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) নড়াইল জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনের সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু বলেন, ‘নুন্যতম সংস্কার শেষ করে দ্রæতই নির্বাচনের আশা করছি। সুষ্ঠু নির্বাচন হলে নড়াইলের দুইটি আসনেই জামায়াত ভালো করবে। নড়াইলের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করবো।’

উল্লেখ্য, ‘জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু টানা দুই মেয়াদে জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর