শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

এখনো শকুনেরা ছোবল মারতে চাইছে, সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত সরকারের নেতারা বলতেন, তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের পাঁচ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে। সেটি মিথ্যা প্রমাণ হয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো শকুনেরা ওপর থেকে ছোবল মারতে চাইছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শকুন যেন ওপর থেকে নিচে না নামতে পারে।’

শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর দেশ থেকে সাতক্ষীরার মানুষকে আলাদা করে রাখা হয়েছিল বলে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার সাতক্ষীরায় আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। তারা লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে
জামায়াত আমির আরও বলেন, ‘গত সরকারের নির্যাতনে দেশের মধ্যে সর্বাধিক শহীদ হয়েছেন সাতক্ষীরার মানুষ। এসব পরিবারের খোঁজ নিতে আমি সাতক্ষীরায় এসেছি।’

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর