শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় দিনাজপুরে আনন্দ র‌্যালী

মনজিদ আলম শিমুল(দিনাজপুর) / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ র‌্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ৎ

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকারী একেএম মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় সন্তুষ্ট ও আনন্দিত জেলা যুবদল ও ১৩ উপজেলার যুবদলের নেতাকর্মীরাসহ বিএনপির নেতাকর্মীরা।

৬ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার জেলরোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় হতে বিকেল ৪টায় একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের লিলিমোড়, বাহাদুর বাজার, সদর হাসপাতাল মোড়, মুন্সিপাড়া, মালদাহপট্টি, চারুবাবুর মোড় ও মর্ডাণ মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ।

আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন, জেলা বিএনপির সাময়িক স্থগিতকৃত সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি ও রংপুর বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহিদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম, ফরিজার রহমান তপুসহ ১৩ উপজেলা যুবদল নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর