শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ঢাকায় এসে নিখোঁজ সুবা!থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ঢাকায় এসে নিখোজ সুবা!থানায় জিডি

বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছে আরাবি ইসলাম সুবা (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তার খোঁজ চেয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুবাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সুবার মা ক্যানসার রোগে আক্রান্ত বলে আমরা জানতে পেরেছি। মেয়েটি বরিশালে থাকে, সেখানে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।

ওসি জানান, পরিবারের তরফ থেকে জিডি করার পরপরই তাকে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দারা মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে মেয়েটি একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে। আইনশৃঙ্খলা বাহিনী মেয়েটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের সুবা। উঠেছিল আত্মীয়ের বাসায়।

ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুবা। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব সোমবার সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন তিনি।

পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে সুবার সঙ্গে তার এক আত্মীয় ছিলেন। তখন তাকে (ওই আত্মীয়কে) বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে, সুবা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ দেখা গেছে। তার স্বজন ও পরিবারের পরিচিতরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটিকে ফিরে পেতে সবার সহায়তা কামনা করেছেন।

তাদের ধারণা, মেয়েটি কোনো কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর