শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বিএনপির সাথে খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

খেলাফত মজলিসের পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত সম্পর্ক বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ২২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত উক্ত সংলাপে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে সংলাপে প্রতিনিধি দলের অন্য সদস্যবৃন্দ হলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল।

আজকের সংলাপে বিএনপি ও খেলাফত মজলিস নেতৃবৃন্দ নিম্নোক্ত ৭ টি বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেন:

১। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।
২। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
৩। দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
৪। ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।
৫। পতিত ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।
৬। খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা।
৭। আওয়ামীলীগ সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর