শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বেনজিরের ইকো রিসোর্টে অভিযান

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
বেনজিরের ইকো রিসোর্টে অভিযান

বহুল আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তদন্ত করছে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার প্রতিনিধি দলটি পার্কে যায়।

তারা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখছেন এবং পার্কের বিভিন্ন অফিস পক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই-বাছাই করছেন।

এ পার্কের কর ফাঁকির বিষয়টি তারা তদন্ত করছেন। তবে আর কি কি বিষয়ে তদন্ত করবেন- এখনও গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি।

এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক থাকাকালে পার্কটি গড়ে তোলেন বেনজীর। অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এ পার্কটি করা হয়েছে। গত বছরের জুনে এ পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করে স্থানীয় প্রশাসন। পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর