শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

বানিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে-ডা: ইরান

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল তেলসহ নিত্য পন্যের মুল্য নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে

সরকার পতিত আওয়ামী রেজিমের পাচারকৃত অর্থ ফেরত ও লুটেরাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে ব্যার্থ হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চাল ডাল তেলসহ নিত্য পন্যের মুল্য নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে।

গ্যাস সংকটে নাজেহাল জনগনকে আলোর মুখ না দেখিয়ে উল্টো গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে। বানিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহনের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মুল্যবৃদ্ধি করে সাধারন মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।

তিনি আজ (শুক্রবার) শহীদ জিয়া পার্কের সামনে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ।দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিনত হয়েছে। একদিকে কৃষক ন্যায্য মুল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যসত্ব ভোগীদের কারনে চড়াদামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডাঃ ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ রাজু বেপারি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর