শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

৩০০ দলকে হারিয়ে আইসিপিসি চ্যাম্পিয়ন শাবিপ্রবি

অনলাইন ডেস্ক / ১১৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বিশ্বের বৃহত্তম জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালে ৩০০ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’।

শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘সাস্ট ফ্যানাটিকস’ ৭টি সমস্যার সমাধান করে এ গৌরব অর্জন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০টি দল অংশগ্রহণ করেছিল। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইসিপিসি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ দেশের সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

চ্যাম্পিয়ন সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন- মোজাদ্দেদে আলফেহ সানী, মুহাম্মদ নাজমুল হাসান নাঈম, আবু কাওসার মো. গোলাম সারওয়ার। দলের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসেন। আসন্ন আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিক্স।

উল্লেখ্য, ইন্টার-কলেজিয়েট প্রোগ্রামিং কম্পিটিশন (আইসিপিসি) হল প্রোগ্রামিং জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সেরা দল আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর