শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

মামলা বাণিজ্যের অভিযোগে আদাবর থানার এসআই শাহিনকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ৭০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিসহ মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আদাবর থানার উপ-পরিদর্শককে (এসআই) শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেন।

তিনি বলেন, আমার লোক যে সব ভালো তা বলব না। জুলাই গণঅভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রবিবার একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।

এদিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, রবিবার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর