শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি র‌্যালি জেলা প্রশাসনের অফিসের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা.মঞ্জুর ই মোর্শেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শহীদুল্লাহ লিংকন, রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও বৈষ্যমবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর