শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের

অনলাইন ডেস্ক / ৪৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার ঢাকা থেকে শুরু হয়ে আখাউরা সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লংমার্চ।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদল সভাপতি আবদুল মানায়েম মুন্না।

তিনি বলেন, ভারত সরকার কূটনৈতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশটি একটি দাঙ্গা প্রবণ রাষ্ট্র, তারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। কতিপয় রাজনৈতিক নেতা উসকানিমূলক বক্তব্য ও ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িকতা বিনষ্টের চেষ্টা করছে।

শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, গণহত্যাকারী হাসিনাসহ অনেককে আশ্রয় দিয়ে ভারত এখন অপরাধীদের আশ্রয়স্থল। ভূখন্ডের বিরুদ্ধে যেকোন চক্রান্তের ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভূখন্ডের চক্রান্তের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছার থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর