শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ছুরিকাঘাতে যুবককে হত্যা

অনলাইন ডেস্ক / ৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মাদক সেবনের সময় কথা-কাটাকাটির জের ধরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে ফতুল্লা সীমান্তের পাগলা তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের ছেলে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের ছেলে রবি(১৭) ও পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)।

স্থানীয়রা জানান, গভীর রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

ফতুল্লার থানার পুলিশ পরির্দশক(তদন্ত) সুকান্ত দত্ত বলেন, বুড়িগঙ্গা নদীর তীর হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর