শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭৭ মিলিয়ন ডলার খরচ করবে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৫ কোটির বেশি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন।

রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেয়া হবে। ২ লাখ ৩৩ হাজার ৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

নাইম কাশেম আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে তাদের ৮ হাজার ডলার দেয়া হবে, এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেয়া হবে ৬ হাজার ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪ হাজার ডলার করে পরিশোধ করা হবে। এ অর্থ দেয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এ অর্থের মূল যোগানদাতা হলো ইরান।

ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্বা লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর