শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

উত্তরা পশ্চিম থানায় ২ মামলায় ৮ মানব প্রচারকারী গ্রেফতার

তরিক শিবলী / ৫০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

রাজধানী উত্তরায় কত ১৭ তারিখ রাত সাড়ে তিনটায় উত্তরা পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরা ০৭ নং সেক্টরস্থ সোনারগাঁও জনপথ বাসা নং-০১, উত্তরা সিটি গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপ হচ্ছে সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানব পাচার চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতাকৃতরা হলো মোঃ ওমর ফারুক (৪২ মোঃ জীবন আকন্দ(২৯), মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), মোঃ ফাইম (২২), মোঃ সজীব মিয়া (২৮), মোছাঃ সালমা আক্তার (২০), মোছাঃ বিলকিস আক্তার (২০), মোছাঃ শান্তনা (২০), গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ মানব পাচার চক্রের সাথে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে।
বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়া বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের আবাসিক হোটেলে, গেষ্ট হাউজে আড়ালে লোকজনদের সাথে দেহব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা করিয়া অবৈধ ভাবে অর্থ উপার্জন করে আসছে। অপরদিকে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ ওমর ফারুক (৪২) ও ২নং আসামী মোঃ জীবন আকন্দ(২৯) কে একান্তে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত গেষ্ট হাউজের রিসিভ শনের টেবিলের ড্রয়ার হতে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) এবং গেষ্ট হাউজের রুমের বিছানার নীচ হইতে ২০ (বিশ) টি কনডম উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরসহ উদ্ধারকৃত মাদক ও কনডম থানায় এনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা রুজুপূর্বক উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন আমার আওতাধীন এলাকায় যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার অবকাশ আমার নাই। এই এলাকার সকল মানুষের জন্য আমার থানার দরজা সব সময় খোলা। তাই কোথাও কোন অপরাধ হচ্ছে এমন তথ্য যদি সাধারণ মানুষের কাছে থাকে তবে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর