একদিনে ১৬৮টি ট্রেন অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৮৯৭ জন যাত্রীকে শনাক্ত করে বাংলাদেশ রেলওয়ে । এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা মোট আদায় হয়েছে ।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এসব তথ্য জানানো গেছে ।
সেখানে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটি কাজ করেছেন । তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন । এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয় ।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা । ঐদিন মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয় ।
অপরদিকে, গতকাল ২৪ নভেম্বর রেলওয়ের পশ্চিম অঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯২ জন টিটি কাজ করেছে । তারা ১০৮টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন । এতে টিকিটবিহীন ২ হাজার ৯২৬টি মামলা করা হয় ।
সেই অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা । সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৫৫ টাকা । ঐদিন মোট ১ হাজার ৬৬৩টি টিকিট যাচাই করা হয় ।