শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ফেব্রুয়ারীতেই নির্বাচনঃ স্বরাষ্ট্র উপদেষ্টা । সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সাক্ষা ।

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই  অনুষ্ঠিত হবে, আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ  করার সময় তিনি এ কথা বলেন ।

বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ এবং উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দু’দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ।

জার্মানির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা আরোও বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু । অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি তার, আশাবাদ ব্যক্ত করেন ।

নির্বাচনের তারিখ – সময় ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন-আমরা আশা করি ত্ররয়োদশ জাতীয় নির্বাচন যথাসময়ে আনুষ্ঠিত হবে । তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের (ই,সির ) ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক , আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ প্রস্তুত রয়েছে ।

শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে । ছোটখাটো ২-১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত আছে  । কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে তার বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

অপরাধের মাত্রা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে, অপরাধ বাড়ছে না । এটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে । মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে । যা গত ১৫ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পারেনি।

এ সময় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন আঞ্জা কেরস্টেন প্রমুখও উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর