শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা দেবে ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় সফররত ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) প্রতিনিধি দলে ছিলেন ট্রাফিক ম্যানেজমেন্ট এক্সপার্ট রুথ স্যালমন, সিয়ান হুস্টন ও নিকোলা ব্র্যাডি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন এবং নিরাপত্তা এই তিনটি বিষয়ে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে ট্রান্সপোর্ট ফর লন্ডন। শুরুতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করবে লন্ডনভিত্তিক সংস্থাটি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আর্থিক সহায়তায় টিএফএল ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে।

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করার লক্ষ্যে ডিএনসিসি এবং এফসিডিওর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম ধাপে পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে সংস্থা দুটি।

বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ট্রান্সপোর্ট ফর লন্ডন তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। লন্ডনের ট্রাফিক ব্যবস্থা সারা বিশ্বে রোল মডেল। গুলশান এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষ করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এবং জনসাধারণের নিরাপদ চলাচলে টিএফএলের অভিজ্ঞতা ও কারিগরি পরামর্শ কার্যকরী ভূমিকা রাখবে। গুলশান এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও বাস সার্ভিস ব্যবস্থাপনা সফল হলে পর্যায়ক্রমে অন্য এলাকায়ও এই মডেল ব্যবহার করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর