শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের’ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী।

আবু বাকের মজুমদার বলেন, আমরা দীর্ঘদিন এই সংগঠন তৈরির জন্য কাজ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে মিশেছি। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি কেমন হতে পারে, আমরা সে বিষয়ে মতামত নিয়েছি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। আমাদের সংগঠনের কাউন্সিলে ‘বটম টু টপ অ্যাপ্রোচে’ নেতা নির্বাচন করা হবে।

তিনি বলেন, আমাদের সংগঠনে কেন্দ্রীয় নেতৃত্বে সর্বোচ্চ বয়সসীমা থাকবে ২৮ বছর। এছাড়া অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি থেকে ৭ বছর পর্যন্ত রাজনীতি করতে পারবেন। আমরা নারীদের একটি কমফোর্ট দেওয়ার রাজনীতির কথা বলছি। সেকারণে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীরাও আমাদের এই কমিটিতে আসছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি-মারামারির ঘটনা প্রসঙ্গে আবু বাকের মজুমদার দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, গতকাল কমিটি ঘোষণার আগেই তারা একটি উত্তেজনাময় পরিবেশ তৈরি করে। অথচ আমরা রাজনৈতিকভাবে সচেতন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা নিয়ে কমিটি করি। কিন্তু এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।

আবু বাকের মজুমদার আরও বলেন, আহ্বায়ক কমিটিতে তো হাজার হাজার লোক রাখা সম্ভব না। আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি গঠন করবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেকারণে অন্তত ৬ মাস প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম আবেদীন বলেন, আমরা গতকালকের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। নতুন ছাত্র সংগঠন নিয়ে সামনে এসেছি। জুলাইতে আত্মার টানে আমরা রাজপথে নেমেছি। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস রাজনীতি না থাকায় জাতীয় রাজনীতিতে যাচ্ছি। পাবলিক-প্রাইভেট নিয়ে কোনো ধরনের ভেদাভেদ না রেখে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রেখে আমরা আমাদের ভূমিকা রাখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর