শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে কন্দাল ফসল সম্পর্কে জ্ঞান অর্জন করেন আগত অতিথি ও কৃষক-কৃষাণীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ফিতা কেটে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এর আগে মেলা উপলক্ষ্যে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। আগামী ২৭ ফেব্রুয়ারী পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মেলার কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষন) আবু জাফর মো.সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও কৃষক-সুধীজন৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃষি বাংলাদেশের প্রাণ।

আধুনিক প্রযুক্তি ও সঠিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। এই মেলার মাধ্যমে কৃষকরা নতুন ধারার কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

র্্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও স্টল পরিদর্শন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর