শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

শ্রমিক মৃত্যুর ঘটনায় সাভারে সড়ক অবরোধ

সাভার / ৭৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শ্রমিক মৃত্যুর ঘটনায় সাভারে সড়ক অবরোধ

ঢাকার সাভারের আশুলিয়ায় রাতের ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ছিনতাইকারীর হামলায় মৃত্যু দাবি করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ ঘটনায় মহাসড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা অবরোধ করে এ বিক্ষোভ করেন তানজিলা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। এর আগে ভোর ৩টার দিকে ছুটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলায় মারা যান সুবর্ণা।

সুবর্ণা আক্তারের চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পাওয়া যায়নি। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় ভাড়া থেকে তানজিলা গার্মেন্টস লিমিটেড কারখানায় কাজ করতেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। আমাদের শ্রমিকের কোনো নিরাপত্তা নেই। নাইট ডিউটি শেষে নিরাপত্তার সঙ্গে বাসায় পৌছে দেওয়া কারখানা কতৃপক্ষের দায়িত্ব। একজন শ্রমিককে ছিনতাইকারীর হামলায় জীবন দিতে হয়েছে। আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে তানজিলার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেছিলেন। তবে প্রশাসনের আশ্বাসে সাড়ে ১০টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মহাসড়কে কোনো পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা দেখছি, বিস্তারিত পরে জানানো হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর