শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে স্কেটিং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে ধারন করে গতকাল শহরের শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে আনন্দ র‍্যালি বের হয়।

জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র‍্যালিটি শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।

এসময় স্কেটিং র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নূর-এ-আলম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব আকরাম হোসেইন, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু, প্রশিক্ষক নুরুল ইসলাম নুরু রোলার স্কেটিং জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাদ্দাত পিয়াস পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দুই শতাধিক ছোট বড় স্কেটিং খেলোয়াড় উপস্থিত ছিলেন

এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে অনেক কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকেই হতাশাগ্রস্থ হয়ে পড়েন। খেলাধুলা করলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। শিশু-কিশোর শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী করতে আরো বেশি করে এ ধরনের উদ্যোগ নেয়া দরকার বলেও জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর