বগুড়ায় রাজনৈতিক দলের অফিস ভাঙচুর অগ্নিসংযোগ।
গতরাতে বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একটি ফলক ভেঙে শহরের সাতমাথায় অবস্থান নেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অফিস চত্বরে এনে আগুন জ্বালিয়ে দেয়।
সেখান থেকে মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে যায় বিক্ষুব্ধরা। কবি নজরুল ইসলাম সড়কে থাকা জাতীয় পার্টির কার্যালয়েও একই ভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আবারও সাতমাথায় এসে অবস্থান নেন ছাত্রজনতা।