শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

অভিনেত্রী শাওনকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক / ৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে মেহের আফরোজ শাওনের জামালপুরে অবস্থিত গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। আর শাওনের এসব পোস্টকে ঘিরে নরুন্দি এলাকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে এবং তার বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর