শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

ঢাকায় চলবে গোলাপি বাস ওঠাযাবে না কাউন্টার ছাড়া

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ঢাকায় চলবে গোলাপি বাস ওঠাযাবে না কাউন্টার ছাড়া

রাজধানীর যানজট ও পরিবহন বিশৃঙ্খলা দূর করতে অভিনব উদ্যোগ নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।চলবে গোলাপি বাস উঠানামা করা যাবে না কাউন্টার ছাড়া।

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে গাজীপুরের রুটে যে ২১টি কোম্পানির বাস চলে, সেগুলোতে শৃঙ্খলা আনতে এখন থেকে এসব বাস একক কোম্পানির অধীনে পরিচালনার পাশাপাশি সেগুলো এখন থেকে চলবে কাউন্টার পদ্ধতিতে।

এসব বাসে টিকিট ছাড়া ও নির্দিষ্ট কাউন্টার বাদে কেউ ওঠানামা করতে পারবেন না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরার আজমপুরে ২১টি কোম্পানির ১০০টি গোলাপি বাসের মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে চালু করে এ কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি। এখন থেকে এসব বাসে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনে যাতায়াত করতে হবে, যেখানে যাত্রী ওঠানামা করা যাবে শুধুমাত্র নির্ধারিত স্টপেজে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, বিভিন্ন রুটের আসা-যাওয়ায় ১০০টি কাউন্টার থাকবে, এরই মধ্যে বেশিরভাগ কাউন্টার তৈরি হয়ে গেছে। আশা করছি মোটামুটি ১০-১৫ দিনের মধ্যে সবগুলো গাড়ি রঙ করা যাবে। কাউন্টার পদ্ধতিতে চললে সড়কে শৃঙ্খলা আসবে।

চলতি মাসে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় যাতায়াত করা অন্যান্য রুটের বাসগুলোতেও কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলাচল করবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠানামাও করা যাবে না।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গণপরিবহন চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে।

গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক (ট্রিপ) চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকেরা বাস চালাবেন। বৃহস্পতিবার আবদুল্লাহপুর থেকে এ সেবার উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর