শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

দুই কিলোমিটার বাধ নির্মাণ করলেন জামায়াত নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
জামায়াতে নেতাকর্মীর দুই কিলোমিটার বাধ নির্মাণ  

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামের বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু করে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধটি দৃশ্যমান হয়ে ওঠে। স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীরা জানান, চাপাতলা গ্রাম সংলগ্ন বাঁধটি ১৫ থেকে ১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। এ কারণে জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হতো ফসলি জমি ও ঘরবাড়ি। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি কোনো প্রতিকার। আজকে জামায়াতের নেতাকর্মীরা এই বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়ায় আমরা একটু শান্তিতে থাকতে পারব।

বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ডা. ফেরদৌস আলী বলেন, প্রায় দুই শতাধিক নেতাকর্মী এই বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি এই বাঁধ নির্মাণের ফলে চাপাতলা গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। স্থানীয় বাসিন্দারাও আমাদের সাধুবাদ জানিয়েছেন।

এর আগে আমাদের নেতাকর্মীদের নিয়ে বিষ্ণুপুর গ্রাম রক্ষা বাঁধ নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর