শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি পেশ করুন-স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশের জন্য তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রেললাইন অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশের জন্য তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন৷

উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ক্রমাগত আন্দোলন নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তিনি বলেন, জনগণের ভোগান্তি না ঘটিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায়-সেটা খুঁজে বের করা উচিত। রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা সমীচীন নয়। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি। উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এ আন্দোলনের পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন৷ উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে আরো উন্নতির অবকাশ রয়েছে।

ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ রয়েছে। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷ তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ কমিটির প্রতিবেদন পাবার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই৷

এসময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর