ঢাকা মেট্রোপলিটন এলাকার” উত্তরা পশ্চিম থানার কার্যক্রম দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে চলছে । থানার নিকটে রাজউকের খালি জমি রয়েছে, সেই খালি জমি থানার নামে বরাদ্দ দেওয়ার জন্য ও নতুন থানা ভবন নির্মাণ হোক দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বুধবার, উত্তরা পশ্চিম থানার পাশে রাজউকের খালি জমি এলাকায় হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত হতে দেখা যায়। আব্দুল্লাহপুর, ১০ নং সেক্টর, ১১,১২,১৩,১৪ নং সেক্টর স্থানীয় লোকজন এ মানবন্ধনে অংশ নিতে দেখা যায়।
মানববন্ধনে তারা দাবি তুলে বলেন,আমরা চাই পশ্চিম থানা নিজস্ব জমিতে হোক, রাজউক থেকে থানার জন্য বরাদ্দ হোক, এক দফা এক দাবি আন্দোলন চলছে চলবে।
সোনারগাঁও জনপদের পাশে-১১ নং সেক্টরে রাজউকের -৩১,৩৩,৩৫ প্লট থানার জন্য বরাদ্দ হোক। ৯ নং সেক্টর বাসিন্দা মোঃ সাগর আহমদ বলেন খালি জমি রয়েছে রাজউকের ( প্লট- ৩১,৩৩,৩৫ রয়েছে বরাদ্দ দেওয়া হোক”উত্তরা পশ্চিম থানা”র জন্য। মোঃ আলাউদ্দিন আহমেদ, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মোস্তফা কামাল হৃদয় সহ মানববন্ধনে অংশ গ্রহণ করা লোকজন বলেন প্রয়োজনেঃ
দাবি আদায়ের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা,অর্থ উপদেষ্টা, আইজিপি, পুলিশ কমিশনার, প্রধান উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা ও মানববন্ধন কর্মসূচি চলবে।