শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তারেক রহমান বললেন,, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। “সাবেক সেনাপ্রধান ইকবাল করিম”জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন । নির্বাচনকে ঘিরে, সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ আজ দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস । বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে করা হবে জানাজা । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ই’ন্তে’কা’ল করেছেন, বিতর্কিত সাক্ষাৎকারের পর, মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন ,তারেক রহমানের ভক্তরা । ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান । ওসমান হাদির জানাযায় লাক্ষো মানুষের ভিড় ।

গোপালগঞ্জে নেতা খেপুর আমলনামা

গোপালগঞ্জ প্রতিনিধি / ৬২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী নেতা খেপু মিয়ার আমল নামার ফিরিস্তি।

স্থানীয় সুত্রে জানাগেছে, বিগত ১৫ বছর ধরে আওয়ামী নেতা হাজ্জত হোসেন খিপু মিয়া গোপালগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফারুক খানের আশির্বাদে মুকসুদপুর উপজেলায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। মামলা বানিজ্য, ট্রাক ষ্ট্যান্ড দখল, শালীস বৈঠকের মাধ্যমে অর্থ গ্রহন ও টেন্ডারবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, এমন কোন কাজ নেই যে খেপু মিয়া করেন নাই। সাবেক সাংসদ মোহাম্মদ ফারুক খানের ও তার মেয়ে কানতারা খানের আর্শিবাদে বেপরোয়া হয়ে যায় তিনি, কায়েম করেন ত্রাসের রাজত্ব গড়ে তোলেন নিজস্ব বাহিনী। টেন্ডারবাজী, ট্রাকস্ট্যান্ড দখল, মামলা বানিজ্য, সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা বানিজ্যসহ বিভিন্ন কর্মকান্ড।

এ দিকে তার ছেলেকে দিয়ে চালিয়েছেন মাদক ব্যাবসা। কথা বলার সাহস পায়নি কেউ। কেউ কথা বললে বিভিন্ন মিথ্যা মামলা বা পুলিশে হয়রানি করতেন খিপু মিয়া। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পরেও থেমে থাকেননি তিনি আওয়ামীলীগের পক্ষে দলীয় হাজার হাজার কর্মী বাহিনী নিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। গোপালগঞ্জ সদরে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা ঘটনায় দলীয় বাহিনী নিয়ে তান্ডব চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয় হাজ্জত হোসেন খিপু মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর